VidsHive
MusicTelugu

Ador (আদর) | Abhhiman | Prosenjit, Jisshu, Subhashree | Sutirtha | Srijit | Indraadip D | SVF Music

SVF MusicOfficial VideoMay 30, 20261 plays
ভালবাসার স্পর্শে আগলে থাকুক প্রিয়জন…
শুনে নিন ইন্দ্রদীপ দাসগুপ্ত পরিচালিত ‘অভিমান’ সিনেমা থেকে সৃজিত মুখার্জীর লেখায় ও সুরে এবং ইন্দ্রদীপ দাসগুপ্তের সঙ্গীতায়োজনে, সুতীর্থ চক্রবর্তীর গাওয়া গান ‘আদর’, শুধুমাত্র @SVFMusic -এ।

Let the loved ones stay wrapped in love…
Listen to the song ‘Ador’ from the film ‘Abhhiman’, sung by Sutirtha Chakraborty, composed and written by Srijit Mukherji and music arranged by Indraadip Dasgupta, exclusively on @SVFMusic

Create Reels : https://www.instagram.com/reels/audio/1510481340459018?igsh=ZGNwNXA3ZDUxa2Zr

Audio Credits :

Singer: Sutirtha Chakraborty
Lyrics and composition: Srijit Mukherji
Music design: Indraadip Dasgupta
Riff melody: Souptik Mazumder
Music production: Shamik Chakravarty
Guitar, ukulele, mandolin: Zakiruddin Khan
Mix and master: Subhaadeep Pan

Listen to the song here:

Soptify: https://open.spotify.com/album/1w1IQi7UD9yCffrhNHJHVt
Amazon Music: https://music.amazon.in/albums/B0H3CL7PSL?ref=dm_sh_4YIQNHdImpiea8RbXY9J2eBDu&referrer=dm_sh_whatsapp
Gaana: https://gaana.com/song/aador-from-abhhiman
JioSaavn : https://www.jiosaavn.com/album/aador-from-abhhiman/ye4IvSj7xNs_
Snapchat: https://www.snapchat.com/add/svfmusic?share_id=DfG4pqDO_lk&locale=en-IN

Full Lyrics:

গাছের আঙুলে জড়ানো পাতার
যেভাবে স্পর্শ মাধবীলতার
সেভাবে নিরন্তর মায়া থাক ছায়া থাক
থাক জীবনে আদর

যেভাবে পাহাড়চূড়ার মাথায়
মেঘ কাটে বিলি দিন কেটে যায়
সেভাবে নিরন্তর মায়া থাক ছায়া থাক
থাক জীবনে আদর

বহুদিন পর দেখা হয়ে যাওয়া
প্রিয় বন্ধুর ঘ্রাণ
যেভাবে জাপটে কাছে টেনে নেয়
ভুলে গিয়ে অভিমান

নিশানের হাতপাখা সোহাগের গোগ্রাস বাঁধে ঘর
যেভাবে মিছিলে আগুনের স্নেহ
সেভাবে নিরন্তর মায়া থাক ছায়া থাক
থাক জীবনে আদর
মায়া থাক ছায়া থাক
থাক জীবনে আদর

সন্ধ্যের সীমানায় এ আকাশ ফিরে পাশ
তাকে জড়িয়ে ধরে পৃথিবী ঘুমোতে চায়
শীতের দুপুর যেভাবে রোদের আলগোছে চুমু পায়
কমলালেবু ও কুমিরের দল পিকনিকে গায়ে গায়ে
ক্ষতর প্রলেপে রক্ত পাহারা মলমের মর্মর
যেভাবে বাবারা মা হয়ে যায়
সেভাবে নিরন্তর মায়া থাক ছায়া থাক
থাক জীবনে আদর
মায়া থাক ছায়া থাক
থাক জীবনে আদর

গাছের আঙুলে জড়ানো পাতার
যেভাবে স্পর্শ মাধবীলতার
সেভাবে নিরন্তর মায়া থাক ছায়া থাক
থাক জীবনে আদর
মায়া থাক ছায়া থাক
থাক জীবনে আদর
__________________________________________________________________
Enjoy and stay connected with us!!

► Subscribe Us: https://www.youtube.com/svfmusic
► Like us on Facebook: http://www.facebook.com/svfmusic
► Follow us on X : https://x.com/svfmusic
► Follow us on Instagram: https://www.instagram.com/svfmusic/

#Ador #Abhhiman #ProsenjitChatterjee #JisshuSengupta #SubhashreeGanguly #SrijitMukherji #IndraadipDasgupta #SutirthaChakraborty #SVFMusic #BengaliSong #Tollywood #RomanticSong #BanglaCinema