VidsHive
MusicHindi

Ei Bhalo Ei Kharap - Cover | Golpo Holeo Shotti | Mimi, Soham | Sayan, Indraadip, Prasen |SVF Music

SVF MusicOfficial VideoJul 28, 20263 plays
ভাল-খারাপের মিশেলে তৈরি মন ছুঁয়ে যাওয়া এক সুন্দর অনুভূতির নামই তো প্রেম…
শুনে নিন সায়ন দাসের কণ্ঠে ‘গল্প হলেও সত্যি’ সিনেমার গান ‘এই ভাল এই খারাপ’-এর cover version, @SVFMusic -এ।

Love is the beautiful emotion born from a blend of the good and the flawed…
Listen to Sayan Das’s cover version of ‘Ei Bhalo Ei Kharap’ from the film ‘Golpo Holeo Shotti’, on @SVFMusic.

Song Credits :

Singers : Monali Thakur, Arijit Singh
Composer: Indraadip Dasgupta
Lyricist: Prasen
Cover by Sayan Das

Full Lyrics:

এই ভাল এই খারাপ
প্রেম মানে মিষ্টি পাপ
চল মানে মানে দিয়ে ফেলি ডুব
তুমি আমি মিলে

দু’জনেই মনটাকে
বেঁধে ফেলি সাত পাকে
চলো ছোটখাটো করি ভুল চুক
তুমি আমি মিলে

সাজিয়েছি ছোট্ট একফালি সুখ
রাজি আছি আজকে বৃষ্টি নামুক
তুমি আমি ভিজব দুজনে খুব
ভরসা দিলে

এই ভাল এই খারাপ
প্রেম মানে মিষ্টি পাপ
চল মানে মানে দিয়ে ফেলি ডুব
তুমি আমি মিলে

দেখ না এই অকাল শ্রাবণ
নেমেছে আজ হাজার বারণ জেনে
আওয়াজ শুনে আমায় ডাকো
ঢাকো চাদর আমায় কাছে এনে
রঙে রঙে ভরিয়ে দিয়েছি ঘর
ভিজে গেছি বৃষ্টি নামার পর
তুমি আমি ঘর থেকেও যাযাবর
যাচ্ছি চলে

আমায় বোঝাও আমায় পড়াও
আমায় শেখাও তোমার মনের ভাষা
আমায় দেখাও আমায় শোনাও
আমায় বানাও তোমার শেষের আশা
সাজিয়েছি ছোট্ট একফালি সুখ
রাজি আছি আজকে বৃষ্টি নামুক
তুমি আমি ভিজব দুজনে খুব
ভরসা দিলে

এই ভাল এই খারাপ
প্রেম মানে মিষ্টি পাপ
চল মানে মানে দিয়ে ফেলি ডুব
তুমি আমি মিলে

দুজনেই মনটাকে
বেঁধে ফেলি সাত পাকে
চল ছোটখাটো করি ভুল চুক
তুমি আমি মিলে

সাজিয়েছি ছোট্ট একফালি সুখ
রাজি আছি আজকে বৃষ্টি নামুক
তুমি আমি ভিজব দুজনে খুব
ভরসা দিলে
ভরসা দিলে

------------------------------------------------------------------------------
Enjoy and stay connected with us!!

► Subscribe Us: https://www.youtube.com/svfmusic
► Like us on Facebook: http://www.facebook.com/svfmusic
► Follow us on Twitter: http://www.twitter.com/svfmusic
► Follow us on Instagram: https://www.instagram.com/svfmusic/

#EiBhaloEiKharap #GolpoHoleoShotti #MimiChakraborty #SohamChakraborty #IndraadipDasgupta #Prasen #SayanSongs #SVFMusic